মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ

মোঃ ফয়সাল মৃর্ধা, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাঙ্গাবালী বাংলাদেশের একমাত্র উপজেলা, যেখানে নেই কোনো হাসপাতাল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত দ্বীপ উপজেলার দুই লক্ষাধিক মানুষ। একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ, মানববন্ধন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কাড়তে পারেনি বিষয়টি। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—বিনা চিকিৎসায় আর কত প্রাণ ঝরলে নজরে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?

রাঙ্গাবালী উপজেলাটি তিনদিকে নদী ও একদিকে সাগর দ্বারা বেষ্টিত। এই ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা মূলত নৌপথনির্ভর এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে অনেকটাই বিচ্ছিন্ন। রাঙ্গাবালীর চারপাশ জলরাশি দ্বারা বেষ্টিত, যেখানে নদী ও বঙ্গোপসাগরের সঙ্গম ঘটেছে।
যোগাযোগ ব্যবস্থার এই সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়াও একটি বড় চ্যালেঞ্জ। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত দুই লক্ষাধিক মানুষের জন্য নেই কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও এখন পর্যন্ত এর প্রায় ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ২০২২-২৩ অর্থবছরে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর নির্মাণকাজ শুরু হলেও ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এসে তা বন্ধ হয়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে হলে পাড়ি দিতে হয় ভয়াল আগুনমুখা নদী। এর উত্তাল ঢেউ ও তুফান উপেক্ষা করে নদী পাড়ি দেওয়া অনেকের কাছেই দুঃসাধ্য। তবুও জীবন বাজি রেখে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হয়। মাঝনদীতে অসুস্থ রোগীর মৃত্যু, গর্ভবতী নারীদের গর্ভপাতসহ অসংখ্য ঘটনার সাক্ষী উপজেলাবাসী।
এ ছাড়া আবহাওয়া খারাপ থাকলে বন্ধ থাকে সব ধরনের নৌযান চলাচল। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও রোগীদের শহরে নেওয়া সম্ভব হয় না। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ওঝা, কবিরাজ ও পল্লিচিকিৎসকরাই অনেকের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছেন।

উপজেলা প্রশাসন (এলজিইডি) সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজের প্রায় ৫৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে নতুন করে বরাদ্দ পাওয়া গেলে নির্মাণকাজ পুনরায় শুরু করে তা শেষ করা হবে।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, একটিতে উপ-স্বাস্থ্যকেন্দ্র এবং ১২টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব প্রতিষ্ঠানে জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এখানে নেই কোনো এমবিবিএস চিকিৎসক।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার এই সংকট চলতে থাকায় ক্ষোভ বাড়ছে রাঙ্গাবালী উপজেলাবাসীর মধ্যে। তাদের প্রশ্ন—চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ?

উপজেলার বাসিন্দা তানভীর হাওলাদার কষ্ট ও আক্ষেপ নিয়ে জানান, বাবার মৃত্যুর কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। কিন্তু রাঙ্গাবালীতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় এবং দূরত্ব ও যাতায়াতের বাস্তবতা বিবেচনায় তাঁকে যথাসময়ে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি।
তানভীর হাওলাদার বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি না, সময়মতো চিকিৎসা পেলে আমার বাবা বেঁচে থাকতেন কি না। তবে একজন সন্তান হিসেবে আমার মনে সবসময় একটি প্রশ্ন থেকে যাবে—আমাদের এলাকায় যদি একটি ভালো হাসপাতাল থাকত, তাহলে হয়তো সংকটময় মুহূর্তে বাবাকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো তাঁকে আরও কিছুদিন আমাদের মাঝে রাখা সম্ভব হতো।”

রাঙ্গাবালীতে দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

পল্লী চিকিৎসক ইমরান মাহমুদ বলেন, রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়া এখানে কিছুই করার নাই। অনেক সময় আমরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য শহরে যাইতে বললে অর্থনৈতিক সমস্যা এবং দূরত্বের কারণে অনেকেই যেতে পারে না। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন ঘটনা এখানে প্রায়ই ঘটে। কয়েকদিন আগেও ভুল চিকিৎসায় একজন রোগীর পা কেটে ফেলতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের কাজ বরাদ্দ না পাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। হাসপাতালের বাকি কাজ শেষ করার জন্য এখন নতুন করে টেন্ডার হয়েছে। কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করছি।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, রাঙ্গাবালী উপজেলার নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য টেন্ডার হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এছাড়াও বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে।
এরই ধারাবাহিকতায় রাঙ্গাবালী হাসপাতাল সবার আগে অগ্রাধিকার পাবে। কারণ, এখানে কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও অবগত রয়েছে।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে