মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরকারের নেই  কোন কার্যকরী পদক্ষেপ  দুমকিতে পায়রার ভয়াবহ  ভাঙন নিশ্চিহ্ন হতে চলেছে আলগী গ্রাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
সরকারের নেই  কোন কার্যকরী পদক্ষেপ   দুমকিতে পায়রার ভয়াবহ  ভাঙন নিশ্চিহ্ন হতে চলেছে আলগী গ্রাম
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাঙনে  নদীগর্ভে বিলীন হয়ে গেছে গোরস্থান, মসজদি, মন্দির, কৃষিজমি, শতাধিক বসতবাড়ি সহ আলগী গ্রাম ভাঙন অব্যাহত থাকায় নতুন করে বসতভিটা হারানোর শঙ্কায় গ্রামবাসী। ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলার আলগী গ্রামের পায়রা তীরবর্তি বাসিন্দারা। মৃত্যুর পরে দাফনের যায়গাটুকু রক্ষার দাবী এলাকাবাসীর।

রবিবার(২০ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলা পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে দীর্ঘদিন ধরে পায়রা নদীর তীব্র ভাঙন ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ইতোমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় আলগী গ্রামের ওয়াপদা বেড়িবাঁধের আশেপাশের প্রায় শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

আলগী গ্রামের পায়রা তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সবার চোখেমুখে শুধুই আতঙ্ক বিরাজ করছে।

 ভাঙনের মুখে নদী তীরে বসবাস করা পরিবার গুলো তাদের সম্বল বলতে বসতঘর ও মালামাল  রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। বসতভিটা হারানো  পরিবারগুলোর বেশিরভাগই পাউবোর ওয়াপদা ভেরি  বাঁধের পাশের ঝুপড়ি তুলে মানবেতর

জীবনযাপন করছেন। কেউ কেউ আশ্রায়ন প্রকল্পে মাথাগোজতে পারলেও অনেকে পরিবারের  পরিজন নিয়ে  চলে গেছে অন্য কোন গ্রাম কিম্বা শহরে।

স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস জানান, বিগত ৫-৬ বছরে প্রায় দু’শতাধিক পরিবারের ভিটেমাটি,

ফসলি জমি,গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর ভাঙনে অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি, বাগান, করবস্থান, মসজিদ, মন্দির, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি।

মোঃ বশির উদ্দিন হাওলাদার বলেন আমার পুর্বপুরুষদের কবরগুলো আজ নদীর মাঝখানে এটাই প্রতিনিয়ত বড়ই কষ্ট দেয়।  আমাদের ঘরবাড়ি সহ প্রায় ২৬ একর জমি আজ নদী গর্ভে। তিনবার বসতঘর ভেঙে যাওয়ার পর এখন লেবুখালীতে গিয়ে বাড়ি করেছি।  আবেগঘন কন্ঠে বশির উদ্দিন বলেন শুধু আমার বাড়িই তো ভাঙে নাই পুরা আলগী গ্রামের তিনের দুই অংশই নদী গর্ভে। ৩৬০ঘর হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিলো এ গ্রামটিতে আজ ৫টি ঘরও খুঁজে পাওয়া যাবে না। শিকদার বাড়ি, মাতবার বাড়ি, বিশ্বাস বাড়ি আজ সবই নিশ্চিহ্নের ইতিহাস হয়ে আছে।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সরকার আসে সরকার যায়  আর আলগী গ্রাম শুধু পায়রায় খায়, এ যেন দেখার কেউ নাই।  বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন পাড় দিয়ে পশ্চিম দিকে প্রায় তিন(৩) কিলোমিটার পাইলিং করা হলে লেবুখালী ও আলগী গ্রাম দুটি রক্ষা পাবে।

ভাঙনে তিনবার বসত ভিটে হারানো নগেন বৈদ্যের উত্তরসূরি  নিতাই বৈদ্য,সুবাস বৈদ্যের বসত ঘর নদী থেকে ৩০ফুট দুরে। কান্নাজড়িত কন্ঠে তারা বলেন রাতে এক ফোটাও ঘুমাতে পারি না কখন জানি নদীর গর্ভেই আমাদের সলিল সমাধি হয়।

বাড়িঘর কৃষিজমি সব সর্বনাশা পায়রা নদী নিয়া গেছে মোরা সরকারের কাছে এহোন মাথা গোজার ঠাই চাই।

পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম নদী ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, পায়রা

নদীর ভাঙনে তার ইউনিয়নের আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে যেটুকু অবশিষ্ট ছিল তাও  ভাঙতে শুরু করেছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  এমরান হোসেন  আমার দেশকে বলেন,   জরুরী পদক্ষেপের জন্য  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  নিকট লিখিত ভাবে অবহিত করেছি। তাদের নির্দেশনা পেলে উক্ত অংশে আমরা জরুরী ভিত্তিতে কাজ বাস্তবায়ন করবো।  এছাড়াও পুরা পায়রা নদীর বেসিন কেন্দ্রিক আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান। ফিজিবিলিটি স্ট্যাডি পেলে আমরা উক্ত অংশ সহ পায়ারার পাড়ে ঝুঁকিপূর্ণ স্থান সমুহ স্থায়ী রক্ষার জন্য ডিপিপি প্রেরন করবো। অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করতে পারবো। তাহলেই পায়রা নদীর পার ভাঙ্গা স্থায়ী সমাধান হবে।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্