মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার

মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শনিবার (১০ অক্টোবর) “ Bridging Academia and Industry : Fostering Innovation, Collaboration and Mutual Development ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে । সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এটি শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার,ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পসম্পৃক্ততা নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা বিষয়ে মতবিনিময় হবে।

একই সঙ্গে পবিপ্রবি ও কয়েকটি নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেফকো ফার্মাসিটিক্যালস,খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানি, প্রকৌশলী এম এ হক এন্ড কোম্পানি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।আরো কয়েকটি কোম্পানির সাথে সমঝোতা চুক্তির অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স, আজমত গ্রুপ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, রেনাটা পিএলসি, সেভ দা চিলড্রেন, জাগো নারী, দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, কারিতাস বাংলাদেশ, কেমিন, রেনেটা এনিম্যাল হেলথ, লালতীর সিড লি, নিসলে বাংলাদেশ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস, রেফকো ফার্মাসিটিক্যালস, ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ-আরএফএল গ্রুপ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এগ্রিপ্লাস,খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানি বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে জানান তিনি।একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরে নতুন সুযোগ তৈরি করবে।

এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।