বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলাপবিপ্রবিতে নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধনসিলেটে ২দিন ব্যাপী এনসিপি’র পদযাত্রা, ৫প্লাটুন বিজিবি মোতায়েনপবিপ্রবিতে জেএসটিগুচ্ছ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিতহবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলাধর্ষনের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলাজুলাই অভ্যুত্থানে শহীদ স্বাস্থ্য পেশাজীবীদের স্মরণে এনএইচএ এর  আলোচনা সভা অনুষ্ঠিতনিউমার্কেট যুব দলের উদ্যোগে ডেঙ্গু নিধনে কয়েল ও স্প্রে বিতরনইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা কমিটি গঠনহবিগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপি’র কর্মসূচি ঘোষনাছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাসপবিপ্রবি’র কৃষি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রীমোবাইল জার্নালিস্টদের ধারণ করা তথ্যই বিচারে গুরুত্বপূর্ণ প্রমাণ হবে: ফরিদা আখতার

মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়েকে নিজ এলাকায় দাফন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়েকে নিজ এলাকায় দাফন
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়া লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নাটোর শহরের গাড়ীখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। 

এর আগে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আহতদের স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ নাটোর শহরের বড়গাছা এলাকার পৈতৃক বাড়িতে এসে পৌঁছায়। মা-মেয়ের নিথর দেহ একনজর দেখতে ভোর থেকেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। নাটোরে তার গ্রামের বাড়ি হলেও ২০১২ সাল থেকে তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে সেই ফ্ল্যাট থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ চার দিন আগে কাজে নেওয়া নিহতদের গৃহকর্মী আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে।

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স এর মাধ্যমে  বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপি এম-সেবা)।

তিনি বলেন, বুধবার (২৯ জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার এক পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মোসা খাদিজা ও মোছা. মরিয়ম নামে দুইজনকে গ্রেফতার করা হয়।  বরগুনা সদর থানার একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২জন পালিয়ে যায়।

অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা) এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বরগুনা সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
মোঃ শাহজালাল, বরগুনা।।

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা

শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলার মুখে পড়লো এনসিপি’র নেতৃবৃন্দ।  আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা থেকে বেড় হয়ে মেইন সড়কে উঠতেই এনসিপি’র নেতাদের বহনকারী গাড়িতে ইটের টুকরো, বোতল মারতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। বিকাল তিনটা নাগাদ এনসিপি নেত্রী ডা. মিতু তার ফেসবুক স্টাটাসে লিখেন,  শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ করলো বি এন পির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের ,পিছনের গ্লাসগুলো গুড়ো গুড়ো করে ফেলছে।
পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিলো। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে !

পবিপ্রবিতে নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
পবিপ্রবিতে নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)- ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ.বি.এম.সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) সহযোগী অধ্যাপক মো.আব্দুর রহিম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ ওবায়দুল ইসলাম, প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত)  প্রকৌশলী ইউনুচ শরীফ,অফিস অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ারস এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড.রাহাত মাহমুদ,ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব মো: আরিফুর রহমানসহ সিনিয়র শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।