মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত ও তৎসংলগ্ন মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ৩৯ কিলোমিটার বেড়িবাঁধ পুনরাকৃতিকরণের কাজ করতে গিয়ে বাঁধের স্লোপে থাকা বসতঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা অপসারণের জন্য ৬৭৩টি পরিবারকে ক্ষতিপুরণ দেয়া হয়েছিল সাত কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৭ টাকা। ২০১৮-২০১৯ সালে এই টাকা পরিশোধ করে বাঁধটির উন্নয়ন কাজ করা হয়। এর মধ্যে সাগরঘেঁষা ২২ কিলোমিটার এলাকা মেরিন ড্রাইভ আদলে করা হয়েছে। উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্পের (সিআইপি-১) বেড়িবাঁধ পুনঃনির্মাণ মেরামত কাজের আওতায় এই কাজ করা হয়েছে। অথচ ওই বাঁধের স্লোপে ফের নতুন করে ছোট্ট ছোট্ট শতাধিক স্থাপনা তোলা হয়েছে।

কুয়াকাটা পৌর এলাকার ঝাউবাগান এলাকা থেকে মিড়াবাড়ি প্রেসিডেন্ট পার্ক পর্যন্ত বেড়িবাঁধের রিভার সাইটে এইসব স্থাপনা তোলা হয়েছে। ফলে পর্যটকরা চৌরাস্তায় নেমে সাগরের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। তাঁদের চোখের সামনে দোকানপাট স্থাপনায় একাকার হয়ে গেছে। সাগরের নৈসর্গিক দৃশ্য দেখার বাধা হয়ে দাঁড়িয়েছে এসব দোকানপাট। অপরদিকে কোটি কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বাঁধ পুনরাকৃতিকরণ কাজের সময় এসব স্থাপনার মালিকদের ক্ষতিপুরন দিয়েছে। কিন্তু বর্তমানে ফের স্থাপনা তোলায় সৌন্দর্যহানির পাশাপাশি বাঁধের স্লোপের ক্ষতি করা হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এক ধরনের ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে।

অথচ কুয়াকাটার পর্যটকদের ভ্রমণে স্বস্তি ফেরাতে লতাচাপলী ও ধুলাসারের একাংশ মিলে পানি উন্নয়ন বোর্ডের ৪৮ নম্বর পোল্ডারের ৩৯ কিলোমিটার বেড়িবাঁধ পুনরাকৃতিকরণ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় ১৪০ কোটি টাকা ব্যয় করে বাঁধের যাবতীয় কাজসহ তখন নয়টি স্লুইসগেট মেরামত ও নতুন করে করা হয়েছে। বাঁধের স্লোপে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। গাছ লাগানো হয়েছে। চৌরাস্তা থেকে পশ্চিম দিকে লেম্বুরবন মোহনা পর্যন্ত সাগরের অব্যাহত ভাঙন থেকে বাঁধ রক্ষায় ব্লক স্থাপন করা হয়েছে। কিন্তু এখন পর্যটকের এসব পদক্ষেপ কাজে আসছে না।

যদিও এই বাঁধটির গুরুত্ব একমাত্র কুয়াকাটার লগ্নিকারকরা অনুধাবন করতে পারছেন। এখন পর্যটকরা কুয়াকাটায় এসে শুন্য পয়েন্টে তেমন উপভোগ করতে পারছেন না। কারণ, সেখানে ভাঙনে শতছিন্ন, শ্যাওলা ধরা জিও ব্যাগ-জিওটিউবের ঝুঁকি রয়েছে। আঘাতের ঝুঁকি বেড়েছে প্রবল ভাঙনে কংক্রিটের বিভিন্ন ধরনের ভগ্নাংশের কারণে। ফলে পশ্চিম দিকটায় পর্যটকরা ঘুরছেন। উপভোগ করছেন সূর্যোদয়-সূর্যাস্তের মনোরম দৃশ্য। সাগরের ঢেউয়ে গোসল করছেন। মেতে উঠছেন নিজের মতো করে, ঢেউয়ের সঙ্গে মিতালি করছেন। কিন্তু গত তিন মাসে প্রায় দেড়-দুই কিলোমিটার এলাকা জুড়ে সাগরের তীরের পাশের বাঁধের স্লোপে অসংখ্য ছোট্ট ছোট্ট স্থাপনা তোলা হয়েছে। করা হয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট। ফলে পর্যটকরা মারাত্মক অস্বস্তিবোধ করছেন। বিব্রতবোধ করছেন। এসব স্থাপনা তোলার সঙ্গে কারা জড়িত, কারা সুবিধা নিয়েছেন, এনিয়েও রয়েছে মুখরোচক গল্প।

নাজিয়া রহমান নামের এক পর্যটক ক্ষোভের সঙ্গে বীচ রক্ষায় দায়িত্বশীলদের উদাসীনতায় এমন হয়েছে বলে মন্তব্য করেন। অধিকাংশ পর্যটকের কাছে এসব স্থাপনা অস্বস্তির প্রধান কারণ হয়ে গেছে। তাঁরা বাঁধে হেঁটে কিংবা গাড়িতে চড়ে সাগরের দৃশ্য অবলোকনের সুযোগ নিশ্চিতের কথা বলেছেন।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক জানান, এসব অবৈধ স্থাপনা অপসারণে মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না হলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহআলম জানালেন, এসব স্থাপনা অপসারণে তাঁরা উপজেলা-জেলা প্রশাসনকে নিয়ে যৌথ উদ্যোগে অপসারণের প্রস্তুতি নিয়েছেন।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।