মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

রাঙ্গাবালী প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্বামী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তাদের দাবী শিলাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আলামত পাওয়া গিয়াছে।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে শিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় শিলার। এরপর থেকেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এমনকি একাধিকবার রাতে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করেছেন স্বজনেরা।

তাঁদের অভিযোগ, শিলার পৈতৃক সম্পত্তি নিজের নিয়ন্ত্রনে নিতে চাইতেন রাসেল। জমি বিক্রির টাকাও স্বামীর হাতে তুলে দিতেন শিলা। সেই অর্থ দিয়ে রাসেল তাঁর প্রথম স্ত্রীর সংসার চালাতেন বলে দাবি পরিবারের এসব নিয়ে তাঁদের মধ্যে  বিরোধ চলছিল।নিহতের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে লাবিবা আক্তার জানায়, গত এক বছর ধরে মা-বাবা তাকে সঙ্গে  নিয়ে ঘুমাতেন না। বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাত সে। রাতে মা-বাবার ঝগড়ার শব্দ শুনলেও ভয়ে নিচে  নামত না।প্রায়ই তার মাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেওয়া হতো বলেও জানায় সে।

প্রতিবেশী কেয়া বেগম জানান, শুক্রবার সকালে শিলার স্বামী রাসেল তাঁকে ডেকে নেন।ঘরে গিয়ে শিলাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে  তিনি জানতে  পারেন,আগের রাতে স্বামী-স্ত্রী একই বিছানায়  ঘুমিয়েছিলেন।শিলার ছোট ভাই রাইসুল ইসলাম কমল বলেন, তাঁরবোনের মৃত্যু স্বাভাবিক নয়। রাসেল গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছেন বলে তাঁদের ধারণা। বোনের সম্পত্তি দখল কিংবা জমি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।

এদিকে ঘটনার পর থেকে রাসেল মাহমুদকে এলাকায় পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এখন কিছু বলতে চান না জানিয়ে বলেন, জানাজার সময় বক্তব্য দেবেন।

রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ধারণা পাওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।