মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

এসপি মাহমুদ হাসান কে নিয়ে দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের ফেসবুক পোষ্ট, অসত্য প্রচারনা না চালানোর অনুরোধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
এসপি মাহমুদ হাসান কে নিয়ে দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের ফেসবুক পোষ্ট, অসত্য প্রচারনা না চালানোর অনুরোধ

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বেশ কয়েকদিন যাবৎ কয়েকটি ফেসবুক আইডি থেকে এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন প্রচারনা চালানো হচ্ছে । এই অসত্য, ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে দুমকি থানা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি বর্তমানে দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃর্ধাও তার নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করে এম এম মাহমুদ হাসানের রাজনৈতিক, সামাজিক ও ব্যাক্তি জীবনের অবস্থান তুলে ধরেন। তিনি এসপি এম এম মাহমুদ হাসানকে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা উল্লেখ করে বলেন তাকে নিয়ে কিছু ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন প্রচারনা চালাচ্ছে যা দুঃখ জনক । যিনি ছাত্রদলের নেতৃত্ব থেকে আজ পর্যন্ত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারন ও লালন করে আসছে। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে যিনি ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে যুবদলের নেতৃত্ব দিয়ে আজ খোদ বিএনপির নেতৃত্ব কাঁধে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবিচল থেকেছেন সেই নেতা সাইফুল আলম মৃর্ধার এ পোষ্টটি এলাকায় সাড়া জাগিয়েছে। তিনি এ পোষ্টে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা না চালানোর অনুরোধ করেছেন। কিছু প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের বিনীত অনুরোধ করেছেন। তার ফেসবুক পোষ্টটি হুবাহু তুলে ধরা হলো।

” এসপি মাহমুদ হাসান সম্পর্কে আমার ব্যাক্তিগত কিছু কথা”

  • এসপি মাহমুদ হাসান (মনির) কে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অপপ্রচারমূলক তথ্য প্রচার হতে দেখেছি, যা আমার ব্যক্তিগতভাবে ভিত্তিহীন বলে মনে হয়েছে।

  • ১৯৯৪ সালে আমি যখন দুমকি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, তখন মাহমুদ হাসান দুমকি হাই স্কুলের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলেন।

  • সে সময় আমাদের উদ্যোগে দুমকি হাই স্কুল শাখা ছাত্রদলের কমিটি গঠিত হলে মাহমুদ হাসান প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন।

  • পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি পটুয়াখালী কৃষি কলেজে ভর্তি হলে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

  • ওই সময়ে তিনি ছাত্রদলের পক্ষে প্রথম সারিতে থেকে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বলে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

  • পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে কলেজে চাপের পরিস্থিতি সৃষ্টি হলে কয়েক মাস পর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

  • ছাত্রজীবনে তিনি আমাদের সঙ্গে ছাত্রদলের বিভিন্ন মিছিল, সভা ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

  • পরবর্তীতে পুলিশ ক্যাডারে যোগদানের পরও তিনি ব্যক্তিগতভাবে আমাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।

  • আমার দীর্ঘদিনের পরিচয় ও ব্যক্তিগত অভিজ্ঞতায় তাকে আমাদের এলাকার একজন পরিচ্ছন্ন, ভদ্র ও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেই জেনেছি।

  • তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই বলছি—মাহমুদ হাসান সম্পর্কে আমি যে তথ্য তুলে ধরলাম, তা আমার ব্যক্তিগত পরিচয় ও প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে; এর বাইরে কোনো অসত্য তথ্য উপস্থাপনের উদ্দেশ্য আমার নেই।

দয়া করে, জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা চালাবেন না। কারও সম্পর্কে কোনো তথ্য প্রচারের আগে বিষয়টির সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার জন্য বিনীত অনুরোধ করছি।

ধন্যবাদান্তে মো: সাইফুল আলম মৃধাসাধারণ সম্পাদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), দুমকি উপজেলা শাখা, দুমকি, পটুয়াখালী।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।